দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের ১১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান সভাপতি এবং একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল (চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান (মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম (এখন টেলিভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরেফিন (সময় টেলিভিশন) এবং কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) ও রাশেদ আনিস (একাত্তর টেলিভিশন)।
সভায় জানানো হয়, নবগঠিত কমিটি আগামী ২০২৬-২০২৭ মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, প্রশিক্ষণ, গবেষণা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আলীমুজ্জামান সাফওয়ান বলেন, দেশের অর্থনীতিতে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সম্ভাবনা তুলে ধরতে এবং খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে উপস্থাপনে বাটজা কাজ করবে। একই সঙ্গে এ বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা ও অধিকার রক্ষায় সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, বাটজাকে একটি কার্যকর, পেশাদার ও সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজনের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হবে।
জে আই